×

জাতীয়

মেট্রোরেল কর্মচারীদের কাজে যোগ দেয়ার ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০১:০২ পিএম

মেট্রোরেল কর্মচারীদের কাজে যোগ দেয়ার ঘোষণা

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের কর্মচারীরা নিজ নিজ কাজে যোগদান করেছেন। আগামী রবিবার থেকে মেট্রোরেল চালু করার আশাবাদ ব্যক্ত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।  

মঙ্গলবার (২০ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব জনাব মো. এহছানুল হক ঢাকার প্রেসক্লাব মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন। 

এ সময় সচিব এহছানুল হক মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল দ্রুত সময়ের মধ্যে চালু করার বিষয়ে আলোচনা করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

মেট্রোরেল আপাতত চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় কাজীপাড়া ও মিরপুর-১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব। পাশাপাশি এসময় তিনি দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

আরো পড়ুন: লাশ দাফনে তাপসের বিরুদ্ধে কর নেয়ার অভিযোগ

এ সময় মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App