×

জাতীয়

উপসচিব থেকে যুগ্মসচিব হলেন আরো ২২ কর্মকর্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০১:৫৪ পিএম

উপসচিব থেকে যুগ্মসচিব হলেন আরো ২২ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

পদোন্নতি পেয়ে উপসচিব থেকে যুগ্মসচিব হয়েছেন আরো ২২ কর্মকর্তা। মঙ্গলবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা চাকরিতে যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা থেকে অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।

এতে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল এরইমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র দাখিল করবেন। 

আরো পড়ুন: নির্বাচনে জিততে মানুষের মন জয় করুন, নেতাকর্মীদের তারেক রহমান

এতে আরো বলা হয়, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা নিম্নবর্ণিত ই-মেইল এ অনলাইনে যোগদান পত্র দাখিল করতে পারবেন ই-মেইল [email protected]

এর আগে গত রবিবার (১৮ আগস্ট) ২০১ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App