×

জাতীয়

শেখ হাসিনা-কাদের-কামালসহ ১৮৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৫:১১ পিএম

শেখ হাসিনা-কাদের-কামালসহ ১৮৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে গুলিবিদ্ধ হয়ে পরিবহন শ্রমিক জনি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সোনারগাঁও থানায় নিহত জনির বাবা মো. ইয়াসিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: শেখ হাসিনা-কাদের-কামালসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামসহ ১৮৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

মামলায় উল্লেখ করা হয়, নিহত জনি নাফ গাড়িতে হেলপারের কাজ করতেন। ২০ জুলাই আন্দোলন পণ্ড করতে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক জোট হয়ে পিস্তল, শটগান, ককটেল, লাঠি নিয়ে কাঁচপুর নার্সারির সামনে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এসময় ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ও মারধর করে তারা। এতে ওইদিন বিকেল ৫টার দিকে কাঁচপুর সেতুর ঢালে বুকে দুটি গুলিবিদ্ধ হন জনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

মেয়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় রুমি, ছেড়েছেন গাজীপুর

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সিলেটে এক দিনে তিন মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App