×

জাতীয়

ড. ইউনূসকে ফ্রান্স প্রেসিডেন্টের চিঠি, যা লিখলেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৫:১০ পিএম

ড. ইউনূসকে ফ্রান্স প্রেসিডেন্টের চিঠি, যা লিখলেন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। মঙ্গলবার (২০ আগস্ট) এই চিঠি দেন তিনি। চিঠিতে ড. ইউনূস সরকারের প্রতি ফ্রান্সের পূর্ণ সমর্থন রয়েছে বলে উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকেই অভিনন্দনের বার্তায় ভাসছেন তিনি। 

চিঠিতে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আন্তরিক অভিনন্দন জানান এমানুয়েল মাখোঁ। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ এখন একটি পরিবর্তনের যুগে প্রবেশ করেছে। আপনি যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন তা গণতান্ত্রিক নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং শান্তি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতোমধ্যে এ বিষয়ে যে বার্তা দেশবাসীকে দিয়েছেন, আমি সেটাকে স্বাগত জানাই।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, আপনার দেশ এই মুহূর্তে কঠিন পরিস্থিতি অতিক্রম করছে। আপনাকে আমি আশ্বস্ত করতে চাই, আপনি ফ্রান্সের পূর্ণ সমর্থনের ওপর নির্ভর করতে পারেন। বিশেষভাবে আশা করি, মানবাধিকার ও সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমাগত শক্তিশালীকরণে আমাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ড. ইউনূসের সঙ্গে কাজ করতে পেরে ফরাসি সরকার আনন্দিত- এ কথা উল্লেখ করে এমানুয়েল মাখোঁ বলেন, আমরা আপনার সরকারের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। আপনার আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাফল্য কামনা করছি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App