×

জাতীয়

অধিকারের আদিলুর ও এলানের ২ বছরের কারাদণ্ড বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:৪০ পিএম

অধিকারের আদিলুর ও এলানের ২ বছরের কারাদণ্ড বাতিল

ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান ও অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে নিম্ন আদালতের দেয়া দুই বছরের কারাদণ্ডের আদেশ বাতিল করেছেন হাইকোর্ট।

সাজার বিরুদ্ধে তাদের আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি মো. আব্দুর রবের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আদিলুর-এলানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রুহুল আমিন ভুঁইয়া।

এর আগে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। একই মামলায় অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিনকেও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতএ রায় ঘোষণা করেন। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App