×

জাতীয়

বৃষ্টিপাত নিয়ে যে তথ্য দিলো আবহাওয়া অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০১:২৫ পিএম

বৃষ্টিপাত নিয়ে যে তথ্য দিলো আবহাওয়া অফিস

ছবি: সংগৃহীত

দেশের কিছু কিছু জেলায় বৃহস্পতিবারও (২২ আগস্ট) বৃষ্টিপাত অব্যহত থাকতে পারে। সকালে আবহাওয়া অধিদপ্তরের দেয়া পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায়ও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনো কোনো স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের এ প্রবণতা শুক্রবার ও শনিবারও অব্যাহত থাকবে। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়, ১৮৮ মিলিমিটার। বর্তমানে বাংলাদেশের যে ছয়টি জেলা বন্যা কবলিত, তার মধ্যে কুমিল্লা অন্যতম। কয়েকদিনের টানা বৃষ্টিপাতকে বাংলাদেশে চলমান আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। বানের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে ফেনীর ফুলগাজীতে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার থেকে শুরু হওয়া এ দুর্যোগে ছয় জেলায় পানিবন্দি হয়ে পড়েছে এক লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার। চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ২৪৮ জন। দুর্গতদের জন্য ১,৩৫৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে জানিয়ে দুর্যোগ মন্ত্রণালয় বলছে, এসব কেন্দ্রে ১৭ হাজার ৮৮২ জন আশ্রয় নিয়েছে। সেই সঙ্গে আশ্রয় পেয়েছে তিন হাজার ৪৮৬টি গবাদি পশু। বন্যা কবলিত ছয় জেলায় ৩০৯টি মেডিকেল টিম চালু রয়েছে।

দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা আক্রান্ত জেলাগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ফেনীর বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। সেখানে ৪০টি উদ্ধারকারী যান নিয়ে গেছেন ১৬০ সেনা সদস্য। স্থাপন করা হয়েছে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। কাজ করছে নৌবাহিনীর ৭১ সদস্য এবং ৮টি উদ্ধারকারী যান। বিজিবিসহ অন্যদের নৌযান সেখানে নেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা মানা হবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App