×

জাতীয়

কবে সারাদেশে এনআইডি সেবা সচল হবে, জানা গেলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৮:৫১ পিএম

কবে সারাদেশে এনআইডি সেবা সচল হবে, জানা গেলো

ছবি: সংগৃহীত

বুধবারের মতো বৃহস্পতিবারও সারাদেশে এনআইডি সেবা বিঘ্নিত হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পাশাপাশি উপজেলাগুলোতেও তা পাওয়া যাচ্ছে না। তবে রোববার (২৫ আগস্ট) থেকে সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কার্যক্রম পুরোদমে চলবে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) ইসি সচিবালয় থেকে এসব তথ্য জানানো হয়। এর আগে বুধবার প্রধান উপদেষ্টা বরাবর ইসির পক্ষ থেকে চিঠি পাঠানোর কথা ছিল। তবে তা এখনো পাঠানো হয়নি।  

আন্দোলনকারীরা জানিয়েছেন, চিঠিতে তাদের আরো কিছু যৌক্তিক দাবি যুক্ত হয়েছে।  ফলে তা সংশোধন করা হচ্ছে। পরে ইসি সচিবের কাছে চিঠি দেয়া হবে।  সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বসে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি। এরপেই ওই চিঠি প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো হবে।

ইসি কর্মকর্তারা বলছেন, নির্বাচন কমিশন সচিবালয়ও মনে করছে আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক। কারণ, ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) (২য় পর্যায়)’ প্রকল্পের জনবল বহু বছর কাজ করায় যথেষ্ট পরিমাণে দক্ষতা অর্জন করেছে। তাই তাদের দাবিগুলো মেনে নেয়া যায়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App