×

জাতীয়

কাপ্তাই হ্রদের পানি ছাড়ার গুঞ্জন, যে অনুরোধ জানালো কর্তৃপক্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৬:০৯ পিএম

কাপ্তাই হ্রদের পানি ছাড়ার গুঞ্জন, যে অনুরোধ জানালো কর্তৃপক্ষ

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে বলে এমন খবর ভাইরাল হয়েছে। এই গুজবে রাঙ্গামাটিসহ কাপ্তাই বাঁধের নিম্নাঞ্চলের মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে কাপ্তাই বাঁধ ও পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের সকালে মোবাইলফোনে বলেন, গতকাল (বৃহস্পতিবার ২২ আগস্ট) ৩টায় কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে ফেসবুকে ভাইরাল হওয়া তথ্যটি পুরোপুরি গুজব। আমরা এই রকম কোন সিদ্ধান্তই গ্রহণ করিনি।

তিনি বলেন, ‘কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট (মিনস সি লেভেল)। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তই লেকে পানি ছিল ১০৪ দশমিক ৮৪ ফুট এর কিছু বেশি। যদি পানির লেভেল ১০৮ ফুট (মিন সি লেভেল) ক্রস করে তখনই লেক ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে পরামর্শ করে পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে। 

আরো পড়ুন: বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান মাশরাফী-শান্তদের

তিনি আরো বলেন, শুক্রবার রাঙ্গামাটিতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোন বৃষ্টিপাত হয়নি, আবহাওয়া শুষ্ক রয়েছে। টানা ভারি বৃষ্টিপাত না হলে অন্তত আগামী ২৪ ঘন্টায়ও এতো পানি বৃদ্ধি পাওয়ার কোন শঙ্কা নেই। ফলে আপাতত কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের। আর যদি পানি ছাড়তেই হয়; তবে অন্তত ৬ ঘন্টা আগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়া হবে।

এখনই ছাড়া হচ্ছে না কাপ্তাই হ্রদের পানি এমনটা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এবং কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন। তিনি বলেন, কাপ্তাই বাঁধে এখনো আরো পানি ধারণ ক্ষমতা রয়েছে। তাই এ বিষয়ে জনসাধারনকে গুজবে কান না দিয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App