×

জাতীয়

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হলেন আবুল কালাম আজাদ, পাবেন যেসব সুবিধা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৭:৩৪ পিএম

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হলেন আবুল কালাম আজাদ, পাবেন যেসব সুবিধা

মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার (২৩ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কানিজ ফাতেমার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতন স্কেল-২০১৫ এর গ্রেড-৪ ভুক্ত ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ ৭১ হাজার ২০০ টাকা নির্ধারিত বেতনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। 

এর আগে অপূর্ব জাহাঙ্গীরকে উপ-প্রেস সচিব নিয়োগ দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্বে রয়েছেন বার্তা সংস্থা এএফপির ঢাকার ব্যুরোর চিফ শফিকুল আলম।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App