×

জাতীয়

সিদ্ধিরগঞ্জে হাসিনা-কাদের-কামালসহ ৫১ বিরুদ্ধে হত্যা মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৮:২১ পিএম

সিদ্ধিরগঞ্জে হাসিনা-কাদের-কামালসহ ৫১ বিরুদ্ধে হত্যা মামলা

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ  ৫১ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। মামলায় দিপু মনি, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শামীম ওসমান, কাউন্সিলর শাহজালাল বাদল, মতিউর রহমান মতিকেও আসামি করা হয়েছে। 

শিমরাইল এলাকায় হাফেজ সোলায়মান (১৯) গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় তার দুলাভাই শামীম কবির বাদী হয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে মামলাটি করেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলায় উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট দুপুর দেড়টায় সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোডে ডাচ বাংলা ব্যাংকের সামনে দুর্বৃত্তের গুলিতে তার শ্যালক সোলাইমান ডানপাশের রানে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে পথচারীদের সহায়তায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App