×

জাতীয়

কবি নজরুল কলেজের নিহত চার শিক্ষার্থীর পরিবারের পাশে কলেজ প্রশাসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০২:০১ পিএম

কবি নজরুল কলেজের নিহত চার শিক্ষার্থীর পরিবারের পাশে কলেজ প্রশাসন

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কবি নজরুল সরকারি কলেজের চার শিক্ষার্থীর পরিবারকে চার লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে কলেজ প্রশাসন।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে নিহত শিক্ষার্থীর প্রত্যেক পরিবারের হাতে ১ লাখ টাকা করে তুলে দেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষকবৃন্দ।

এদিন কবি নজরুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা পটুয়াখালীর দশমিনার নিহত শিক্ষার্থী জিহাদ হোসেন, নেত্রকোনার দুর্গাপুরের শিক্ষার্থী ওমর ফারুক এবং বরিশালের বানারিপাড়ার তৌহিদুল ইসলামের বাড়িতে গিয়ে তাদের পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থতি ছিলেন কবি নজরুল সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মিলকী আমাতুল মুগনী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান মো. রুহুল আমীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সহকারী অধ্যাপক মো. তাইমুর হোসেন, অধ্যাপক মোছা. সুরাইয়া পারভীন, অধ্যাপক মোছা. সাহানা শামসুদ্দিন, অধ্যাপক মোছা. হাছিনা আক্তার ও কলেজ সাংবাদিক সমিতির সদস্যসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবি নজরুল কলেজ শাখা প্রতিনিধিবৃন্দ। 

আরো পড়ুন: বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবেন জবি শিক্ষকরা

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ্ আহম্মদ ফকির বলেন, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে আমরা কবি নজরুল সরকারি কলেজের চার মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছি। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের ক্ষতি অপূরণীয়। বেঁচে থাকলে তারা নিশ্চয়ই একদিন তাদের পরিবারের জন্য তাদের বাবা মায়ের জন্য এদেশের জন্যে কিছু করতো। কিন্তু আজ তারা একটি ন্যায় সঙ্গত আন্দোলনে শহিদ হয়েছে। তাদের এই ত্যাগ আমরা চিরস্মরণীয় করে রাখতে চাই। 

উপাধ্যক্ষ আরো বলেন, আমাদের কলেজের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও আমেরিকান হিউস্টন প্রবাসী মায়েদের সহযোগিতায় আমরা নিহত তিন শিক্ষার্থীদের পরিবারকে সহযোগিতা করতে পেরেছি। বন্যা দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক পরিবারের কাছে এখনো আমাদের সহযোগিতা পৌঁছাতে পারিনি। পরিস্থিতি স্বাভাবিক হলেই পৌঁছে দিব ইনশাআল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App