×

জাতীয়

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০৬:২২ পিএম

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে পুলিশ

ছবি: ভোরের কাগজ

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ। বন্যাদুর্গত মানুষকে সহযোগিতার লক্ষ্যে পুলিশ ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা, উদ্ধার তৎপরতা, হেল্প ডেস্ক চালুকরণসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের নির্দেশে উচ্চ পর্যায়ের পুলিশের একটি প্রতিনিধিদল শনিবার (২৪ আগস্ট) বন্যাকবলিত এলাকায় অবস্থান করছে। পুলিশের পক্ষ থেকে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে বানভাসি মানুষের মাঝে শুকনো ও রান্না করা খাবার, শিশু খাদ্য, নিত্য ব্যবহার্য সামগ্রী, ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করেছে। নৌ পুলিশ ও জেলা পুলিশ বন্যাদুর্গত এলাকায়  ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ ইতোমধ্যে বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় শুকনা ও রান্না করা খাবার, শিশু খাদ্য,  ওষুধ ও খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি বিতরণ করেছে। এছাড়া, নৌ পুলিশ স্পিডবোট, কান্ট্রিবোট, নৌকা ইত্যাদির মাধ্যমে বন্যাকবলিত এলাকার মানুষকে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

আরো পড়ুন: কাপ্তাই বাঁধ খুলে দেয়ার সময় জানালো কর্তৃপক্ষ

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যার পর থেকেই পুলিশ বন্যাদুর্গত মানুষের পাশে থেকে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা প্রদান করছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ পুলিশের ত্রাণ বিতরণসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App