×

জাতীয়

‘বৈষম্যবিরোধী আন্দোলন মানুষের মনে আশার সঞ্চার করেছে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০২:৩৫ পিএম

‘বৈষম্যবিরোধী আন্দোলন মানুষের মনে আশার সঞ্চার করেছে’

ছবি: ভোরের কাগজ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন গণমানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে। এখন অন্তর্বর্তীএ সরকার বৈষম্য বিরোধী আন্দোলন মানুষের জীবনে কীভাবে প্রতিফলিত হতে পারে তার বাস্তবায়ন ঘটাবে।  

রবিবার (২৫ আগস্ট) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে রাঙ্গামাটি জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার আয়োজিত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, পার্বত্যচট্টগ্রামের জেলা পরিষদ পুনর্গঠনে এখানে রাজনীতি বা দলীয় কোনো কিছুর প্রভাবের সুযোগনেই। যারা মনোনীত হবেন, তারাই বলবেন আমরা নির্দলীয় ও নিরপেক্ষভাবে মনোনীত হয়েছি। কেথাকলো, কে থাকলো না সেটা সুধী-জনগণ সকলের মতামতের ভিত্তিতেই হবে। এখানে সংস্কার হবে।এখানে প্রাধান্য পাবেন সৎ, যোগ্য ও দক্ষ মানুষ।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, আগেকার অনেক কিছুই এখানে থাকবে না। আপনাদের কিছু বলার থাকলে আমাকে জানাবেন, আমি তা ঊর্ধ্বতনমহলকে জানাবো। 

এর আগে একইস্থানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মত বিনিময় সভা করেন। 

এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ, রিজিয়ন কমান্ডার-রাঙ্গামাটি মেজর আশফিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে রাঙ্গমাটি মেডিক্যাল কলেজের ছাত্র মোঃ নাঈম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরছাত্র মোহাম্মদ রবিউল ইসলাম, রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্র রেবাইয়াত হাসানসহ অন্যান্য ছাত্ররা উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App