×

জাতীয়

আবারো একাদশে ভর্তির সময় বাড়লো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৪:১৯ পিএম

আবারো একাদশে ভর্তির সময় বাড়লো

ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির কারণে একাদশ শ্রেণিতে অনলাইনে চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন ও মূল ভর্তির সময় বাড়ানো হয়েছে। রবিবার (২৫ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন ও ভর্তির সময়সীমা ফের বৃদ্ধি করা হলো।

নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা নিশ্চায়ন করতে পারবেন ২৫ থেকে ২৭ আগস্টের মধ্যে। আর মূল ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট। এই সময় আগে ছিল ১৮ থেকে ১৯ আগস্ট রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন আর ২০ আগস্ট ছিল মূল ভর্তি। 

এর আগে চতুর্থ ধাপের ভর্তি আবেদন ১১ আগস্ট থেকে শুরু হয়ে ১৪ আগস্ট রাত ১০টায় শেষ হয়েছে। আর এই ধাপের আবেদনের ফল ১৭ আগস্ট প্রকাশ করা হয়েছে। পরে ১৮ আগস্ট থেকে ১৯ আগস্ট রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়নের সময় ছিল। আর এই ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় ছিল ২০ আগস্ট। তবে এবার বন্যার কারণে এই সময়সীমা বাড়ানো হলো।

আরো পড়ুন: চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, যা আলোচনা হলো

তিন ধাপে আবেদন গ্রহণ ও নির্বাচনের পরও সিট খালি থাকায় এবং কিছু শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হতে না পারায় চতুর্থ ধাপে আবেদনের সুযোগ হয়। শিক্ষার্থীরা ৫ থেকে ১০টি কলেজে আবেদনের চয়েজ দিতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ব্যাংক কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App