×

জাতীয়

সাংবাদিক মিজানের রোগমুক্তি কামনায় দোয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২০, ০৫:০৪ পিএম

সাংবাদিক মিজানের রোগমুক্তি কামনায় দোয়া

ছবি: ভোরের কাগজ

দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) সাধারণ সম্পাদক ও ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমানের রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলায়নাতনে আরডিজেএ আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশ নেন ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাবেক সভাপতি শফিকুল করিম সাবু, সাখাওয়াত হোসেন বাদশা, রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি মোকছুদার রহমান মাকসুদ, সহসভাপতি মানিক মুনতাসির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক এম উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমন, দপ্তর সম্পাদক মো. আখতারুজ্জামান, নির্বাহী সদস্য মাহবুব মমতাজী ও মো. আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

আরডিজেএর সভাপতি মোকছুদার রহমান মাকসুদ বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, আরডিজেএ-এর সাধারণ সম্পাদক মিজানুর রহমানের শরীরে যে রোগ শনাক্ত হয়েছে সেটার এখন উন্নত চিকিৎসা রয়েছে। আমরা তাকে দ্রুত দেশের বাইরে নিয়ে চিকিৎসা করোনার প্রস্তুতি নিচ্ছি। অনেকে তার বিষয়ে খোঁজ-খরব নিচ্ছেন। সেই সঙ্গে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই।

মাকসুদ বলেন, আরডিজেএ সাংবাদিক মিজানুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। সবাই তার জন্য দোয়া করবেন যাতে মিজানুর রহমান সুস্থ হয়ে আবার কর্মচাঞ্চল্যতায় ফিরে আসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ নারী নিহত

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে সতর্কতা

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

কাফরুলে যুবদল কর্মীকে হত্যা, মামলা দায়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App