×

জাতীয়

ফ্যাসিজমের সহায়ক শক্তিকে উৎখাত করতে হবে: সারজিস আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৯:২১ পিএম

ফ্যাসিজমের সহায়ক শক্তিকে উৎখাত করতে হবে: সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

১৬ বছরের ফ্যাসিজমের সঙ্গে সহায়ক হিসেবে থাকা শক্তিকে উৎখাত করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, এখনো চাটুকার শক্তি প্রশাসনসহ সব জায়গায় আছে। ১৬ বছরের ফ্যাসিজমের সঙ্গে সহায়ক হিসেবে থাকা এই শক্তিকে প্রথমে উৎখাত করতে হবে, তারপর পুরো শাসনব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। 

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদ, ‘ষড়যন্ত্রকারী’ সাবেক ডিজিসহ সবার বিচার ও প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, আনসারদের মধ্যে যারা আওয়ামী লীগের সহায়তায় চাকরি পেয়েছে, তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে বিশ্বাস করি। আমাদের ভাইদের ওপর হামলার সুষ্ঠু বিচার হতে হবে, হামলায় জড়িত আনসারদের চিহ্নিত করে তাদের সব সুযোগ-সুবিধা রহিত করতে হবে। ১৬ বছর ধরে গড়ে ওঠা এই ফ্যাসিস্ট প্রশাসনের প্রতিটি সেক্টরে থাকা আওয়ামীপন্থিদের চিহ্নিত করে বিদায় করতে হবে।

আরো পড়ুন : শিক্ষার্থী-আনসার সংঘর্ষে আহত সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

শাসনব্যবস্থা নিয়ে এখনই প্রশ্ন না তোলার আহ্বান জানিয়ে এ সমন্বয়ক বলেন, আমরা আমরা কখনো চাই না, আপনারা প্রশ্ন বা সমালোচনা না করে বসে থাকুন। কিন্তু নতুন একটি সরকার আসার পর তাকে শাসনব্যবস্থা সুষ্ঠু করার জন্য কয়েক মাস সময় প্রয়োজন হয়। তাই সবাইকে কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানাই।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান সরকার বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিদায় নেয়ার পরে আওয়ামী লীগ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালিয়েছে। তারা জুডিশিয়াল ক্যু করে, কখনো আমলাদের দিয়ে ক্যু করে নানাভাবে ষড়যন্ত্র করে ফিরে আসার চেষ্টা করেছে। আমরা বলে দিতে চাই, এসব ফ্যাসিস্টদের দোসরদের কোনো ষড়যন্ত্র হলে বাংলার ১৮ কোটি মানুষ একত্রে মোকাবিলা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App