×

জাতীয়

কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৫:১৩ পিএম

কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মঙ্গলবার কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন

কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, যুগ্মসচিব মোসম্মত জোহরা খাতুন, চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং, হেড অব এ্যাডমেনিসট্রেশন জিয়ান ই, পুলিশ লেইজন অফিসার ঝাঁও ই, পলিটিক্যাল এটাচে লিয়াং শুয়িং উপস্থিত ছিলেন।

কৃষি উপদেষ্টা বলেন, চীন আমাদের সবচেয়ে পুরানো ও পরীক্ষিত বন্ধু। চীনের সঙ্গে সব ধরণের সহযোগীতা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

আরো পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশ হতে আম, কাঁঠাল, পেয়ারাসহ বিভিন্ন মৌসুমি ফল আমদানীতে তার দেশের আগ্রহের কথা জানান। কৃষি উপদেষ্টা আগামী মৌসুমে চীনে মৌসুমি ফল রপ্তানী করা হবে বলেও আশাবাদ ব্যাক্ত করেন।

চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে বসবাসকারী চীনা নাগরিকদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথা জানালে উপদেষ্টা তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের কথা জানান। চীনের অর্থায়ন ও কারিগরী সহযোগিতায় দেশে চলমান বিভিন্ন প্রকল্পের অফিস, স্থাপনা ও সামগ্রীর নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও উপদেষ্টা তা জানাতে বলেন।

এসময় উপদেষ্টা জানান, বাংলাদেশের ভয়াবহ বন্যায় ৪০টিরও বেশি জেলায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, এটি কাটিয়ে উঠতে তিনি চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। উপদেষ্টা বাংলাদেশে চলমান পরিস্থিতিতে চীন সব সময় পাশে থাকবে বলেও প্রত্যাশা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App