×

জাতীয়

ইমাম-মুয়াজ্জিনের বেতন কাঠামো নিয়ে যে বার্তা দিলেন ধর্ম উপদেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১০:৩৮ পিএম

ইমাম-মুয়াজ্জিনের বেতন কাঠামো নিয়ে যে বার্তা দিলেন ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশের অধিকাংশ মসজিদ স্থানীয় জনগণের মাধ্যমে পরিচালিত হয়। আবার কিছু মসজিদ আছে ওয়াক্ফ সম্পত্তি। এগুলো ওয়াক্ফ প্রশাসনের আওতায় নিয়ে আসা যায়। তাই সরকার মসজিদের মুতাওয়াল্লিদের সঙ্গে বসে ইমাম-মুয়াজ্জিনদের জন্য একটা বেতন কাঠামো ঠিক করা যায় কিনা ভাবছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর লালপোল সিলোনিয়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশে সাড়ে ৩ লাখ মসজিদ আছে। এসব মসজিদে ধর্ম মন্ত্রণালয়ের কোনো নিয়ন্ত্রণ নেই। ইমাম-মুয়াজ্জিনদের বেতন নিয়েও সরকারের কিছু করার থাকে না। আমরা বিভিন্ন জেলা প্রশাসককে চিঠি দিয়েছি, আপনার এলাকায় কতগুলো মসজিদ আছে? এ মসজিদগুলোর মালিকানা কার? এসব মসজিদের ওয়াক্ফ সম্পত্তি আছে কিনা? ‍ওয়াক্ফ সম্পত্তি থাকলে আমাদেরকে দলিল দেখাতে বাধ্য। ওয়াক্ফ সম্পত্তি থাকলে এগুলো ওয়াক্ফ প্রশাসনের আওতায় নিয়ে আসবো। তাহলে বেতন কাঠামো নির্ধারণ করতে পারবো।

ড. আ ফ ম খালিদ হোসেন আরো বলেন, ‘আমি নিজেও দীর্ঘদিন যাবৎ ইমামতি করেছি। প্রায় ১৬/১৭ বছর যাবৎ মহান এ দায়িত্ব পালন করেছি। আলেম-উলামারা যারা মাদ্রাসায় পড়াচ্ছেন, তারা কোনো না কোনো মসজিদের খেদমতে আছেন। বেতন কাঠামো কোথায় কেমন তা আমাদের জানা আছে। আমরা ইমাম-মুয়াজ্জিনের বেতন কাঠামো নির্ধারণে আন্তরিকভাবে চেষ্টা করবো।’

আরো পড়ুন: এবার ৪ মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়লেন ড. ইউনূস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

আইনমন্ত্রী এই সরকারও যাতে ফ্যাসিস্ট হয়ে না ওঠে, প্রয়োজন সঠিক রোডম্যাপ

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

ইয়াবাসহ দুই ইউপি সদস্য গ্রেপ্তার

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

আইনশৃঙ্খলার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার সব বাহিনীকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App