×

জাতীয়

ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১০:৫২ পিএম

ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বিষয়টি নিশ্চিত করেছে। ইতোমধ্যে এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে।

২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন ওবায়দুল কাদের। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন তিনি । নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ।

বিএফআইইউর চিঠিতে বলা হয়, ওবায়দুল কাদের ও তার মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে হিসাব ৩০ দিনের জন্য স্থগিত রাখা হলো। সেই সঙ্গে তাদের নামে লকারের ব্যবহার সমান দিনের জন্য বন্ধ করার নির্দেশ দেয়া হলো।

ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে তার মা-বাবার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সাবেক মন্ত্রীর জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্মতারিখও উল্লেখ করা হয়েছে। সব ব্যাংক হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল-যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি তথ্য বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App