×

জাতীয়

১১ জেলায় বন্যায় মৃত্যু বেড়ে ৩১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৩:০৮ পিএম

১১ জেলায় বন্যায় মৃত্যু বেড়ে ৩১

ছবি: সংগৃহীত

দেশের ১১ জেলায় চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌঁছেছে। মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল ২৭ জন, তবে বুধবার (২৮ আগস্ট) বেলা ১টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এ সংখ্যা আরো ৪ জন বেড়েছে।

প্রতিবেদনে জানা গেছে, বন্যাক্রান্ত ১১টি জেলা হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এসব জেলার ৭৩টি উপজেলা প্লাবিত হয়েছে এবং ৫২৮টি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার কারণে মোট ১২ লাখ ২৭ হাজার ৫৫৪টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে, এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৮ লাখ ২২ হাজার ৭৩৪ জন মানুষ। এ পর্যন্ত বন্যায় ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে কুমিল্লায় ১২ জন, ফেনীতে ২ জন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে ১ জন, নোয়াখালীতে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন মারা গেছেন। মৌলভীবাজারে ২ জন নিখোঁজ রয়েছে।

আরো পড়ুন: বদলে যাচ্ছে হাইটেক পার্কের নাম

পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয়ের জন্য ৪ হাজার ৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ৫ লাখ ৪০ হাজার ৫১০ জন মানুষ এবং ৩৯ হাজার ৫৩১টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য ১১ জেলায় ৬১৯টি মেডিকেল টিম কাজ করছে।

এমন পরিস্থিতিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চলেছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন

ডলারের বিপরীতে ইরানি রিয়ালের রেকর্ড দরপতন

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা কত শতাংশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App