×

জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের বৈঠক, যেসব আলোচনা হলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৯:৪২ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের বৈঠক, যেসব আলোচনা হলো

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভে। বুধবার (২৮ আগস্ট) বিকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশের নিরাপত্তা ও কৃষি খাতে সহযোগিতা, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়। 

বৈঠকে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার। তারা বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা করে যাচ্ছে। প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহায়তাসহ চলমান পুলিশ সংস্কারেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

এসময় চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, আমেরিকান দূতাবাসসহ দূতাবাস পাড়ার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে দীর্ঘমেয়াদি জনকল্যাণের অংশ হিসেবে পুলিশসহ গোয়েন্দা সংস্থাসমূহের সংস্কার জরুরি। 

চার্জ দ্যা অ্যাফেয়ার্স আনসারের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তারা তাদের চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছিল। বাংলাদেশের বিদ্যমান আর্থিক সক্ষমতায় যে দাবি মেনে নেয়া দুরূহ। তবে সমস্যার সমাধান হয়েছে। 

তিনি বলেন, ৩ বছর পরপর আনসাররা যে ৬ মাসের জন্য বিশ্রামে যেত, আমরা তা বাতিলের উদ্যোগ নিয়েছি। এরফলে তাদের বিশ্রামে যাওয়ার প্রয়োজন হবে না এবং ঐ সময়েও তারা বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

উপদেষ্টা চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহযোগিতা কামনা করেন। তিনি এসময় কৃষি পুনর্বাসনের লক্ষ্যে বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণের চাহিদার কথা জানান। 

চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশের ৯টি সরকারি দপ্তরের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। তারা এক্ষেত্রে উপকরণ সরবরাহসহ সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি জানান।

আমেরিকান দূতাবাসের নিরাপত্তার স্বার্থে রেডি ফ্রিকোয়েন্সিতে প্রবেশগম্যতার বিষয়টি চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেভে উপদেষ্টার নিকট তুলে ধরেন। উপদেষ্টা বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান। চার্জ দ্যা অ্যাফেয়ার্স এসময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের আসন্ন বাংলাদেশ সফরে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। 

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের ইউএসএআইডি  মিশন পরিচালক রিড এশলিম্যান, পলিটিক্যাল কাউন্সেলর এরিখ জিলান, কৃষি বিষয়ক অ্যাটাচে সারাহ গিসেকি, ডিফেন্স অ্যাটাচে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ডিমিসিই, ল এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচে মাইকেল হিনটসসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

সোয়াইন ফ্লুতে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি

সোয়াইন ফ্লুতে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি

দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

২৫ জুলাই দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App