×

জাতীয়

বদলি হলেন রাজউকের ৪ কর্মকর্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৪:২৩ পিএম

বদলি হলেন রাজউকের ৪ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদেরকে বর্তমান কর্মস্থল থেকে অন্য দপ্তরে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. মমিন উদ্দিন একটি অফিস আদেশে জানিয়েছেন, ওই চার কর্মকর্তা আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। আগের দায়িত্ব হস্তান্তর করে তাদের অব্যাহতিপত্র নিতে হবে। অন্যথায় ২ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ অফিস আদেশ জারি করা হয়েছে।

আরো পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

রাজউক সূত্রে জানা গেছে, উপপরিচালক হাবিবুর রহমানকে বদলি করা হয়েছে জোন-৩ এর দপ্তরে। একইভাবে উপপরিচালক মাহাবুবার রহমানকে এস্টেট ও ভূমি-৩-এ, সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ন কবিরকে এস্টেট ও ভূমি-৪-এ এবং সহকারী পরিচালক আশফাকুর রহমানকে সদস্য (এস্টেট ও ভূমি) দপ্তরে বদলি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App