×

জাতীয়

৪ আগস্টের ঘটনায় আশুগঞ্জে আসামি বিএনপির ৯ নেতাকর্মী!

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৬:১০ পিএম

৪ আগস্টের ঘটনায় আশুগঞ্জে আসামি বিএনপির ৯ নেতাকর্মী!

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে মিছিলে হামলার ঘটনায় থানায় দায়ের করা দুই মামলায় আওয়ামী লীগের আসামিদের সাথে জড়িয়ে দেয়া হয়েছে বিএনপির ৯ নেতাকর্মীর নামও। এতে সংশ্লিষ্ট মহলে বিরূপ প্রতিক্রিয়ার পাশাপাশি বিব্রতকর অবস্থায় পড়েছেন স্থানীয় বিএনপি নেতারা। অপরদিকে বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিগত সরকারের মামলা ও নিপীড়নের শিকার নেতাকর্মীরা নিজ দলের দায়ের করা মামলার আসামি হয়ে পুরোই হতবাক। 

জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী সরকার পতনের একদফা দাবি আদায়ে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় মিছিল বের করেছিল ছাত্র-জনতা। মিছিলে তৎকালীন সরকার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন আন্দেলনকারী আহত হন। 

এ ঘটনায় গত ২০ আগস্ট উপজেলার আড়াইসিধা গ্রামের যুবদল নেতা রমজান মিয়া ও মৈশার গ্রামের স্বেচ্ছাসেবক দল নেতা হাসান মিয়া বাদী হয়ে আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের ১৩৫ জন নেতাকর্মীর নামে আশুগঞ্জ থানায় বিষ্ফোরক আইনে দুটি পৃথক মামলা দায়ের করেন। কিন্তু এসব মামলায় অদৃশ্য কারণে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থক ৯ জন বিএনপি নেতাকর্মীর নাম জুড়ে দেয়া হয়। 

মামলায় আসামি হওয়া বিএনপি নেতারা হলেন, উপজেলার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নোমান মিয়া, সোনারামপুর গ্রামের যুবদল নেতা রাশেদ মিয়া, খড়িয়ালা গ্রামের যুবদল নেতা রাকিব, আড়িইসিধা গ্রামের বিএনপি নেতা মো. ইদ্রিছ, খোলাপাড়া গ্রামের জামায়াতের সমর্থক পল্লী চিকিৎসক জুবায়ের এবং লালপুর ইউনিয়ন বিএনপির কর্মী ফুরকান মিয়া সুন্দর আলী ও মিটু মিয়া। তাদের রাজনৈতিক পরিচয় দলীয় সূত্র নিশ্চিত করেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক সূত্র জানায়, ব্যক্তিগত বিরোধের জেরে এসব মামলায় সুযোগ বুঝে বিএনপির নেতাকর্মীদের নাম জড়িয়ে দেয়া হয়েছে। 

আসামিরা বলেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দ্বারা নির্যাতিত-নিগৃহিত হয়েছি। এখন নিজ দলের মামলায় আমাদের নাম। তারা অবিলম্বে মামলার বাদীকে এ ব্যাপারে আইনগতভাবে সংশোধনী জমা দেয়ার দাবি জানান।

এ ব্যাপারে মামলা দুটির বাদীর সঙ্গে কথা বলার জন্য তাদের সাথে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন মামলার আসামির তালিকায় কিছুটা ভুলভ্রান্তির কথা স্বীকার করে বলেন, ‘আমরা এ ব্যাপারে বিব্রত। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App