×

জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আরো ৭ কোটি টাকা দি‌চ্ছে যুক্তরা‌জ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৯:১৬ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় আরো ৭ কোটি টাকা দি‌চ্ছে যুক্তরা‌জ্য

পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ‌কে সহায়তায় ব্যবহৃত হবে এ অর্থ।

বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা কর‌তে আরো ৭ কোটি টাকা নগদ অর্থ সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। বৃহস্প‌তিবার (২৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌র মাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন।

বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬ হাজা‌রের বে‌শি মানুষ‌কে সহায়তা কর‌তে ৪ লাখ ৫০ হাজার পাউন্ড সহায়তা ঘোষণা করছে যুক্তরাজ্য। এই সহায়তা সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতটি জেলার মানুষকে সহায়তা করবে। যেগু‌লোর ম‌ধ্যে র‌য়ে‌ছে- ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, খাগড়াছড়ি এবং চট্টগ্রাম।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বাংলাদেশের পূর্বাঞ্চলে বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্ত সবার পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য সরকার। আমি আনন্দিত যে যুক্তরাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য আরো মানবিক সহায়তা প্রদান করছে। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬ হাজা‌রের বে‌শি মানুষকে নতুন ক‌রে ৪ লাখ ৫০ হাজার পাউন্ড সহায়তা কর‌বে যুক্তরাজ্য।

এর আগে, গত সোমবার ফেনী, খাগড়াছড়ি ও নোয়াখালী জেলার বন্য কব‌লিত‌ মানুষের সহায়তায় ৩৩ হাজার হাজার পাউন্ড বা ৫২ লাখ টাকা জরুরি অর্থ সহায়তা ঘোষণা করে যুক্তরাজ্য সরকার।

আরো পড়ুন : বাংলাদেশের বন্যার্তদের জন্য ফিলিস্তিনের ত্রাণ সহায়তা

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App