×

জাতীয়

বন্যায় মৃতের সংখ্যা কত, জানাল দুর্যোগ মন্ত্রণালয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৩:২৯ পিএম

বন্যায় মৃতের সংখ্যা কত, জানাল দুর্যোগ মন্ত্রণালয়

বন্যায় পানিবন্দি প্রায় ১০ লাখ ৯ হাজার ৫২২ পরিবার।

প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জন। এছাড়া একজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। এসব অঞ্চলে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছে প্রায় ১০ লাখ ৯ হাজার ৫২২ পরিবার। শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, বন্যায় মৃতদের মধ্যে রয়েছেন, পুরুষ ৪১ জন, মহিলা ৬ জন ও ৭ জন শিশু। এর মধ্যে কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৯, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৮, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও কক্সবাজার ৩ ও মৌলভীবাজার ১ জন মারা গেছেন। এছাড়া, মৌলভীবাজারে একজন নিখোঁজ রয়েছেন।

বন্যায় ১০ লাখ ৯ হাজার ৫২২ পরিবার পানিবন্দি হয়েছেন। পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেয়ার জন্য মোট তিন হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট ৪ লাখ ৬৮ হাজার ৬৮৭ জন মানুষ এবং ৩৮ হাজার ১৯২টি গবাদি পশুকে আশ্রয় দেয়া হয়েছে। ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেয়ার জন্য মোট ৫৬টি মেডিকেল টিম চালু রয়েছে।

আরো পড়ুন : যেসব জেলায় বৃষ্টির আভাস

টাইমলাইন: ভারতের ঢলে বন্যা পরিস্থিতির অবনতি

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘শিশু চোর’ সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

‘শিশু চোর’ সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

হাম ও উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১২০৭ প্রাণহানি

হাম ও উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১২০৭ প্রাণহানি

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

এবার হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, থাকছে জামায়াত জোটের ২ দল

এবার হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, থাকছে জামায়াত জোটের ২ দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App