×

জাতীয়

দুর্নীতি-গুম তদন্তে সেনাবাহিনীতে আদালত গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৩:৫৫ পিএম

দুর্নীতি-গুম তদন্তে সেনাবাহিনীতে আদালত গঠন

আদালতের সদস্য কারা বা তারা কোন বিষয়গুলো প্রাধান্য দিয়ে কার্যক্রম পরিচালনা করবেন তা বলা হয়নি।

সেনাবাহিনীর অভ্যন্তরীণ দুর্নীতি ও গুমের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের আদালত গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এ আদালতের সদস্য কারা বা তারা কোন বিষয়গুলো প্রাধান্য দিয়ে কার্যক্রম পরিচালনা করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিযুক্ত কর্মকর্তাদের বিষয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেছিলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তাতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। অনেক বিষয়েই তদন্ত হচ্ছে বলেও জানান তিনি।

সেনাপ্রধান আরো বলেছিলেন, প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় না। তদন্ত প্রক্রিয়াটি একটু ধীর গতিতে চলছে। এখানে বেশকিছু বিষয় নিয়ে কাজ করতে হবে।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সরকার পতনের পর একে একে বেড়িয়ে আসে জোরপূর্বক অন্তর্ধান বা গুমের নানা তথ্য। 

বৃহস্পতিবার জোরপূর্বক গুম সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনে সই করেছে অন্তর্বর্তী সরকার। গুমের ঘটনা তদন্তে একটি কমিশনও গঠন করা হয়েছে। গুমের শিকার পরিবার ও মানবাধিকারকর্মীরা এসব গুমের ঘটনায় র‍্যাব ও গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে অভিযুক্ত করে বিচার দাবি করে আসছে। 

আরো পড়ুন : অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App