×

জাতীয়

শিক্ষার্থীদের ওপর শামীম ওসমান ও তার বাহিনীর গুলিবর্ষণ, অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৫:০৬ পিএম

শিক্ষার্থীদের ওপর শামীম ওসমান ও তার বাহিনীর গুলিবর্ষণ, অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি

শামীম ওসমান ও তার বাহিনীর গুলিবর্ষণ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের মিছিল থেকে গুলিবর্ষণের একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে বিভিন্নজনের হাতে অত্যাধুনিক অস্ত্র । এমনকি এসব অস্ত্র থেকে তাদের গুলি চালাতেও দেখা গেছে ভিডিওতে। এ ঘটনায় শামীম ওসমানসহ অস্ত্রধারী ও গুলিবর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ভিডিওটি যারা পোস্ট করেছেন তাদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে শামীম ওসমান দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে মিছিলটি করেছেন। সেই মিছিল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর এতোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়েছে।

প্রায় ৪০ থেকে ৫০ ফুট উঁচু থেকে মোবাইল ফোনে ধারণ করা ওই ভিডিও ফুটেজে দেখা যায়, শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু রোডে শতাধিক ব্যক্তির একটি মিছিল দুই নম্বর রেল গেট এলাকার দিকে এগিয়ে যাচ্ছে।

মিছিলকারীদের অধিকাংশ ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে সামনের দিকে দৌড়াতে দেখা যায়। কারো কারো দুই হাতে দুটি করে আগ্নেয়াস্ত্রও দেখা যায়। ভিডিও ফুটেজে এক পর্যায়ে দেখা যায়, মিছিলকারীদের কয়েকজন অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করছেন। একের পর এক গুলির শব্দে তখন কেঁপে উঠে নারায়ণগঞ্জ শহর।

আরো পড়ুন: অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের তদন্তে জাতিসংঘকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণ

জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে গত ১৮ জুলাই নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে ডিআইটি এলাকা পর্যন্ত ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংগঠনের নেতৃত্বে আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। সে সময় সাংবাদিক ও শিক্ষার্থীসহ আহত হন অন্তত অর্ধ শতাধিক মানুষ।

শিক্ষার্থী ও জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে পরদিন ১৯ জুলাই বিকেলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী নিয়ে চাষাঢ়া রাইফেল ক্লাব থেকে সশস্ত্র মিছিল বের করেন নারায়ণগঞ্জ-৪ আসনের তৎকালীন প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান। শ্যাওলা রঙের ফুল হাতা শার্ট ও কালো রঙের প্যান্ট পরিহিত শামীম ওসমানের সামনে ও পেছনে দেখা যায় অত্যাধুনিক অস্ত্র হাতে দুই যুবককে। ছাত্র জনতার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতেও দেখা যায় তাদের। 

এসময় আশপাশের ভবনের ছাদ ও বারান্দা থেকে সেই ঘটনার ভিডিওচিত্র মোবাইল ফোনে ধারণ করে রাখেন অনেকেই। পরে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে সেই ভিডিও ফুটেজ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

জেলার শিক্ষার্থী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দাবি, ওইদিন শামীম ওসমানের মিছিল থেকে ছোড়া গুলিতেই  শহরের নয়ামাটি এলাকায় গুলিবিদ্ধ হয়ে ছয় বছর বয়সের শিশু রিয়া গোপ এবং মন্ডলপাড়া এলাকায় হোসিয়ারি শ্রমিক শরিফ নিহত হন। অবিলম্বে মিছিলের অস্ত্রধারী ও গুলিবর্ষণ কারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনাসহ অস্ত্রগুলো উদ্ধারের দাবি জানান তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App