×

জাতীয়

ড. ইউনূসকে পাকিস্তান প্রধানমন্ত্রীর ফোন, যে আলাপ হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৫:৩৫ পিএম

ড. ইউনূসকে পাকিস্তান প্রধানমন্ত্রীর ফোন, যে আলাপ হলো

ড. মুহাম্মদ ইউনূস ও শেহবাজ শরিফ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শুক্রবার (৩০ আগস্ট) ড. ইউনূসের সঙ্গে কথা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর। ফোনালাপে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শেহবাজ শরিফ। বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় সৃষ্ট ধ্বংসযজ্ঞে সমবেদনাও প্রকাশ করেন শেহবাজ। 

পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে শুক্রবার (৩০ আগস্ট) এসব তথ্য জানানো হয়েছে। ফোনালাপে ড ইউনূসকে অভিনন্দন ও দুই দেশের সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে কথা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। এছাড়া বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও ফোনালাপে উভয় নেতা একমত হন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন। তিনি বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় সৃষ্ট ধ্বংসযজ্ঞে সমবেদনাও প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিভিন্ন ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে তিনি বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য গভীর ইচ্ছা প্রকাশ করেন।

আরো পড়ুন:

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App