×

জাতীয়

৪৪ বিচারককে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৭:২০ পিএম

৪৪ বিচারককে বদলি

প্রতীকী ছবি

ঢাকাসহ দেশের সব নিম্ন আদালতে বড় রদবদল এনেছে সরকার। ৪৪ জন বিচারককে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

উপসচিব মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

আরো পড়ুন: ৮১ বিচারককে বদলি

এতে আরো বলা হয়, বর্ণিত বিচারকদেরকে জেলা ও দায়রা জজ/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার নিকট আগামী ০৩.০৯.২০২৪ তারিখে এবং প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকদেরকে প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

তালিকা দেখতে ক্লিক করুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App