×

জাতীয়

বায়তুল মোকাররমে খতিব নিয়োগের বিষয়ে যা জানাল ইসলামিক ফাউন্ডেশন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১১:১৬ পিএম

বায়তুল মোকাররমে খতিব নিয়োগের বিষয়ে যা জানাল ইসলামিক ফাউন্ডেশন

বায়তুল মোকাররম মসজিদ। ছবি: সংগৃহীত

৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকেই পলাতক রয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। তার অনুপস্থিতিতে হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খানকে বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে নতুন খতিব বা ভারপ্রাপ্ত খতিব নিয়োগের বিষয়টি সত্য নয় বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

শুক্রবার (৩০ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায় সংস্থাটি। এতে বলা হয়, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন পোর্টালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব বা ভারপ্রাপ্ত খতিব নিয়োগ সংক্রান্ত একটি সংবাদ ইসলামিক ফাউন্ডেশনের গোচরীভূত হয়েছে। এরূপ সংবাদটি ভিত্তিহীন ও অসত্য। প্রকৃতপক্ষে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কাউকে খতিব বা ভারপ্রাপ্ত খতিব হিসেবে নিয়োগ কিংবা দায়িত্ব দেয়া হয়নি এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে এরূপ কোনো পত্র বা অফিস আদেশ জারি করা হয়নি।

প্রকৃত বিষয়টি হলো বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন কিছুদিন যাবত মসজিদে না আসায় তার স্থলে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ ও মুহাদ্দিস ড. ওয়ালীয়ুর রহমান খানকে নামাজ পড়ানোর দায়িত্ব দেয়া হয়েছে। তবে এরূপ ভিত্তিহীন সংবাদ প্রকাশ বা প্রচারের বিষয়টি খতিয়ে দেখার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মো. আবু সাইদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন: ডিএমপির ২৮ পুলিশ কর্মকর্তা বদলি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App