×

জাতীয়

সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৩:৩২ পিএম

সাগরে  নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩১ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে শনিবার সকাল ৬ টায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়। এটি উত্তর অন্ধ্র-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছিল। নিম্নচাপটি আরো পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার (৩১ আগস্ট) মধ্যরাত নাগাদ উত্তর অন্ধ-দক্ষিণ উড়িষ্যা উপকূলীয় অতিক্রম করতে পারে।

আরো পড়ুন: দেশের বিভিন্ন জায়গায় সোমবার থেকে বাড়বে বৃষ্টি

এমন অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ১ (এক) নম্বর পুনঃ ১ (এ) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, নিম্নচাপ আজ রাতের মধ্যে ভারতের উপকূল অতিক্রম করে ফেলবে। এর প্রভাবে দেশে গরম বেড়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাগনভূঞায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

দাগনভূঞায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ব্রিফিং

প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা-সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

রাষ্ট্রপতি প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা-সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

‘হিলারী ক্লিনটন তো অনেক বোকা, আবার ড. ইউনূসকে পুরষ্কৃত করেছে’

‘হিলারী ক্লিনটন তো অনেক বোকা, আবার ড. ইউনূসকে পুরষ্কৃত করেছে’

বছর শেষে বাড়তে পারে খাদ্যসংকট, বিপদে ১ কোটি ৮১ লাখ মানুষ

বছর শেষে বাড়তে পারে খাদ্যসংকট, বিপদে ১ কোটি ৮১ লাখ মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App