×

জাতীয়

এনসিটিবির নতুন চেয়ারম্যান রিয়াজুল হাসান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৫:১৩ পিএম

এনসিটিবির নতুন চেয়ারম্যান রিয়াজুল হাসান

এনসিটিবি চেয়ারম্যান রিয়াজুল হাসান

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক (এনসিটিবি) বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ. কে. এম. রিয়াজুল হাসান। শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচের কর্মকর্তা তিনি।

শনিবার (৩১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানান হয়।

অধ্যাপক রিয়াজুল হাসান সর্বশেষ কর্মস্থল ছিল ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। এর আগে তিনি এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) পদেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তাকে এনসিটিবি থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। 

আরো পড়ুন: সংবিধান পুনর্লিখন ছাড়া কোনো উপায় নেই

গত ২৮ জুলাই দ্বিতীয় মেয়াদে এনসিটিবির চেয়ারম্যান নিয়োগ পান অধ্যাপক ফরহাদুল ইসলাম। সরকার পতনের পর তার নিয়োগের ২২ দিনের মাথায় গত ১৯ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি।

অধ্যাপক ফরহাদুল ইসলাম পদত্যাগ করার পর এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবির চৌধুরীকে একই দিনে চেয়ারম্যান পদে রুটিন দায়িত্ব দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App