×

জাতীয়

ডেঙ্গু কেড়ে নিল আরো ৪ প্রাণ, হাসপাতালে ভর্তি ৩ শতাধিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৭:২৮ পিএম

ডেঙ্গু কেড়ে নিল আরো ৪ প্রাণ, হাসপাতালে ভর্তি ৩ শতাধিক

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। আর এডিসবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৬ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪৬ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগের (সিটি কর্পোরেশন এলাকা বাদে) ১০২ জন। মোটা আক্রান্তের মধ্যে ২০৯ জন পুরুষ আর ১৩৭ জন নারী। আর এসময়ের মধ্যে ডেঙ্গুতে মৃত ৪ জনের মধ্যে ৩ জন নারী ১ জন পুরুষ। 

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর পহেলা জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৩ জনের। এর মধ্যে ৪৫ জন নারী আর ৩৮ জন পুরুষ। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৮৪১ জন। এরমধ্যে ৪ হাজার ৯৬৬ জন নারী, ৭ হাজার ৮৭৫ জন পুরুষ। 

মাস ভিত্তিক তথ্য বলছে, জানুয়ারি মাসে ১ হাজার ৫৫ জন রোগী ও ১৪ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে রোগী ৩৩৯ ও ৩ জনের মৃত্যু, মার্চে ৫ জনের মৃত্যু ও রোগী ছিলো ৩১১ জন। এপ্রিল থেকে বাড়তে থাকে রোগীর সংখ্যা। এ মাসে ২ জনের মৃত্যু ও ৫০৪ জন রোগী, মে মাসে ৬৪৪ জন রোগী ও ১২ জনের মৃত্যু হয়। 

জুনে ৭৯৮ জন রোগী ও ৮ জনের মৃত্যু হয়। আর জুলাই মাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে রোগীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৬৬৯ জনে। মৃত্যু হয় ১২ জনের। আর আগস্ট মাসে রোগীর সংখ্যা ৬ হাজার ৫২১ আর ডেঙ্গুতে প্রাণ হারায় ২৭ জন। 

আরো পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণ নিয়ে যা জানালেন উপদেষ্টা হাসান আরিফ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App