×

জাতীয়

৩১ আগস্ট: সারাদিন যা যা ঘটলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ১১:৫৩ পিএম

৩১ আগস্ট: সারাদিন যা যা ঘটলো

বন্যার পানিতে দুরন্তপনায় মেতে উঠেছে শিশুরা। ছবি সংগৃহীত

সংবিধান সংশোধনে ড. কামালের কাছে প্রস্তাব চেয়েছেন প্রধান উপদেষ্টা

সংবিধান সংশোধনের বিষয়ে গণফোরামের সভাপতি ও প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় যমুনায় গণফোরামের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ প্রস্তাবনা চান প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, প্রধান উপদেষ্টার কাছে সংবিধানে সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে গণফোরাম।  

প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ সর্বোচ্চ দুইবার করার দাবি ইসলামী দলগুলোর

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করে সাংবিধানিক সংস্কারের প্রস্তাব করেছে সাতটি ইসলামী দল। শনিবার (৩১ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার সময় তারা এ আহ্বান জানান। এছাড়া একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে জাতীয় নির্বাচনের আয়োজন করতে বলেছেন। নির্বাচনে অযথা কালবিলম্ব যেন না করা হয়, সেটা উল্লেখ করেছেন।

নিবন্ধন ফিরে পেতে রবিবার আপিল বিভাগে আবেদন করবে জামায়াত

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১ সেপ্টেম্বর) এ আবেদন করা হবে।  শনিবার (৩১ আগস্ট) জামায়াতে ইসলামীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত (রিস্টোর) করতে রবিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হবে।

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হতে পারে। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। শনিবার (৩১ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সকে এ কথা জানান তিনি। 

এস আলমের ১৪ বিলাসবহুল গাড়ি সরাতে সহযোগিতা, যা বললেন বিএনপি নেতারা

এস আলম গ্রুপের ১৪ বিলাসবহুল গাড়ি রাতের আধাঁরে গোপনে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেয়ার অভিযোগ ‍উঠেছে। বিএনপি নেতাদের উপস্থিতি ও তদারকিতে একে একে বের করা হয়েছে বিলাসবহুল ১৪টি গাড়ি। তবে এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান এবং দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। শনিবার (৩১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে এ দাবি করেন তারা।

সাভারে শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় আহমেদ (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসময় মামলায় অজ্ঞাত আরো ১৫০/২০০ জনকে আসামি করা হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আতিকুর রহমান আতিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (৩১ আগস্ট) দুপুরে নিহত হৃদয় আহমেদের বাবা রাজু আহমদ সাভার মডেল থানায় এ মামলাটি করেন। নিহত হৃদয় বগুড়া জেলার সিংড়া থানার ছাতাদীঘি থানার রাজু আহমদের ছেলে। সে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করতেন।

এস আলম গ্রুপের মানিলন্ডারিং নিয়ে সিআইডির অনুসন্ধান শুরু

 এস আলম গ্রুপের প্রায় ১ লাখ ১৩ হাজার ২৪৫ কোটি টাকা বিদেশে পাচারের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  শনিবার (৩১ আগস্ট) সিআইডি থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, এস আলম গ্রুপের মালিক মো. সাইফুল আলমসহ তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েজ ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে হুন্ডি করে প্রায় ১ লাখ ১৩ হাজার ২৪৫ কোটি টাকা বিদেশে পাচারের বিষয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি।

ডেঙ্গু কেড়ে নিল আরো ৪ প্রাণ, হাসপাতালে ভর্তি ৩ শতাধিক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। আর এডিসবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৬ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৪৬ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগের (সিটি কর্পোরেশন এলাকা বাদে) ১০২ জন। মোটা আক্রান্তের মধ্যে ২০৯ জন পুরুষ আর ১৩৭ জন নারী। আর এসময়ের মধ্যে ডেঙ্গুতে মৃত ৪ জনের মধ্যে ৩ জন নারী ১ জন পুরুষ। 

লিটারপ্রতি জ্বালানি তেলের দাম কমল যত টাকা

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের ঘোষিত প্রজ্ঞাপনে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি এক টাকা ২৫ পয়সা কমানো হয়েছে। একইসঙ্গে অকটেন ও পেট্রলের দাম লিটারপ্রতি ছয় টাকা কমানো হয়।  বর্তামানে পেট্রোল ১২৭ টাকায় বিক্রিয় হচ্ছে। এই দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা করা হয়েছে। এছাড়া অকটেনের লিটার প্রতি বর্তমান দাম ১৩১ টাকা; এখান থেকেও ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) থেকে এ নতুন দর কার্যকর হবে।

ভ্যানে লাশের স্তূপ করছে পুলিশ, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেলো

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পুলিশের গুলিতে নিহত আন্দোলনকারীদের লাশ একটি ভ্যানে স্তূপ করে তুলছে পুলিশ সদস্যরা। ভিডিওটি সাভারের আশুলিয়া থানার সামনে ধারণ করা হয়েছে এবং এতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেনের নেতৃত্বে এই অমানবিক কার্যক্রমের সংঘটিত হতে দেখা যায়।

জামায়েত ও বন্যার দায় নিয়ে যা জানাল ভারত

ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক চায় বলে যে ঘোষণা দিয়েছেন জামায়েত ইসলামীর আমির শফিকুর রহমান, তা দিল্লির নজরে এসেছে এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে যে ভবিষ্যতে এ নিয়ে আরো আলাপ আলোচনা হতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার দিল্লিতে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন। এদিনের ব্রিফিংয়ে নানা ভাবেই বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। এগুলোর মধ্যে যেমন ছিল জামায়েত ইসলামীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেমনই ছিল সাম্প্রতিক বন্যার দায় কার, তা নিয়ে বাংলাদেশের একাংশ থেকে ভারতের দিকে অভিযোগের আঙ্গুল তোলা এবং বাংলাদেশে ভারতীয় প্রকল্পগুলির ভবিষ্যৎ সহ নানা বিষয়। 

বন্যায় কোন জেলায় মৃত কত, জানাল দুর্যোগ মন্ত্রণালয়

প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় চলমান ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জন। এর মধ্যে ফেনীতেই মারা গেছে ২৩ জন। শনিবার (৩১ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

১০ উইকেট হাতে রেখে দিন শেষ বাংলাদেশের

মিরাজের দশম ফাইফারে পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করার পর দিনের শেষবেলায় কেবল ২ ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। তাতে ১০ রান তুলে অবিচ্ছিন্ন থেকেছে সাদমান ইসলাম ও জাকির হাসানের জুটি। ৯ বলে ৬ রানে সাদমান, অন্যপ্রান্তে ৩ বল খেলে ০ রানে অপরাজিত জাকির। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ২৬৪ রানে পিছিয়ে বাংলাদেশ। হাতে আছে সবকটি উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App