×

জাতীয়

সহকারী উপজেলা নির্বাচন অফিসার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৮ পিএম

সহকারী উপজেলা নির্বাচন অফিসার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনে (ইসি) কর্মরত সহকারী উপজেলা বা থানা নির্বাচন অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি গঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

কমিটি গঠনের রেজ্যুলুশনে বলা হয়েছে, গত ২৭ আগস্ট সহকারী উপজেলা/থানা নির্বাচন অফিসার্স এসোসিয়েশনের (বিসিএস নন-ক্যাডার) নির্বাচন আয়োজনের জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- মো. জুয়েল (আহ্বায়ক), সোহাগ মিয়া, মো. প্রিন্স মাহমুদ, মোহাম্মদ নাছের নাফিস, মো. আসাদুজ্জামান, সাইফুল্লাহ খালেদ সাইফুন ও রাজিয়া ফেরদৌস (সদস্য সচিব)।

আরো পড়ুন: নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন জসীম উদ্দিন

২৭ আগস্ট এ আহ্বায়ক কমিটি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত ‘সহকারী উপজেলা/থানা নির্বাচন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিসিএস নন-ক্যাডার)’ গঠন করার জন্য ভোটের মাধ্যমে একটি কেন্দ্রীয় কমিটি গঠনের ব্যাপারে মত প্রকাশ করেন। সে অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ২৯ আগস্ট বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের (বিসিএস নন-ক্যাডার) স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে (২০৬ জন কর্মকর্তাদের মধ্যে ১৭৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন) অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ১০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।  

কমিটির সভাপতি হিসেবে উত্তরা থানার সহকারী নির্বাচন কর্মকর্তা মু. মাহবুব হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে গাজীপুর সদর সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা সায়মন আফরোজ নির্বাচিত হয়েছেন। 

এ কমিটির মেয়াদ হচ্ছে দুই বছর। কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা প্রয়োজন অনুসারে বাড়ানো যাবে। কেন্দ্রীয় কমিটি দ্রুত সময়ের মধ্যে অ্যাসোসিয়েশনের জন্য একটি গঠনতন্ত্র তৈরি করবে বলে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App