×

জাতীয়

শিক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ পিএম

শিক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ছবি: ভোরের কাগজ

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও শিক্ষা খাতে সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারে চীনের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, উভয় দেশের লক্ষ্য হলো শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মেধার বিকাশ ঘটানো। এই লক্ষ্যে চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে।

রাষ্ট্রদূত জানান, চীনের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা গ্রহণে বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহিত করতে চীন প্রস্তুত। তিনি আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিতব্য উচ্চ শিক্ষা প্রদর্শনীতে চীনা বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণের বিষয়েও আলোচনা করেন এবং এতে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা গ্রহণে আগ্রহী চীনা শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি সহজীকরণে সহযোগিতার প্রস্তাবও দেন রাষ্ট্রদূত।

আরো পড়ুন: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ চীনের শিক্ষা ব্যবস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রশংসা করেন এবং উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। তিনি বিশেষভাবে কারিগরি শিক্ষার উন্নয়নে চীন সরকারের ‘লুবান কর্মশালা’ প্রকল্পের মাধ্যমে সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App