×

জাতীয়

৫ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ পিএম

৫ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

‘ভুয়া জন্মদিন’ পালন ও মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেয়ার অভিযোগসহ মানহানির পৃথক ৫ মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত চারটি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত একটি মামলায় খালাসের আদেশ দেন।

এদিন খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহসহ প্রমুখ।

আরো পড়ুন: আবু সাইদ হত্যায় একসঙ্গে চলবে দুই মামলা

২০১৬ সালের ৩০ আগস্ট সাংবাদিক গাজী জহিরুল ইসলাম ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদার বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। এতে বলা হয়, বিভিন্ন মাধ্যমে খালেদার পাঁচটি জন্মদিন পাওয়া গেলেও কোথাও ১৫ আগস্ট জন্মদিন পাওয়া যায়নি। কিন্তু তিনি পাঁচটি জন্মদিনের একটিও পালন না করে ১৯৯৬ সাল থেকে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন জাতীয় শোক দিবসে আনন্দ-উৎসব করে জন্মদিন পালন করে আসছেন।

এছাড়া যুদ্ধাপরাধীদের মদদ দিয়ে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার অভিযোগে খালেদার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর আদালতে আরেকটি মামলা করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App