×

জাতীয়

শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তা বন্ধে শিক্ষা উপদেষ্টার আহ্বান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ পিএম

শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তা বন্ধে শিক্ষা উপদেষ্টার আহ্বান

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত

শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো এবং হেনস্তার ঘটনা বন্ধের আহ্বান জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি এই আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ এবং হেনস্তার ঘটনা ঘটছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরো বলেন, যেসব শিক্ষক ও কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অপকর্মের অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে উপযুক্ত কর্তৃপক্ষ যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেবে। শৃঙ্খলা ভঙ্গকারীদের চিহ্নিত করে প্রচলিত আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে স্থানীয় প্রশাসনকে দ্রুত প্রতিকারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরো পড়ুন: শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে যা লিখেছে গার্ডিয়ান

উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিজেদের স্বার্থেই শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App