×

জাতীয়

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী

সুজিত চ্যাটার্জি বাপ্পী

আওয়ামী লীগ বিরোধী আইনজীবীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। গত ২৮ আগস্ট নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী পদত্যাগ করেছেন। 

আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী প্রথমে আওয়ামী সরকারের আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। শেখ হাসিনা সরকারের পতনের পর অ্যাটর্নি জেনারেলসহ বেশিরভাগ আইন কর্মকর্তা পদত্যাগ করেন। তবে তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জিসহ কয়েকজন আইন কর্মকর্তা দায়িত্ব পালন করে আসছিলেন।

এ অবস্থায় গত ২৮ আগস্ট আগের নিয়োগ বাতিল করে নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুজিত চ্যাটার্জি বাপ্পীও।

তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এই নিয়োগের পর সুজিত চ্যাটার্জি বাপ্পী, সাইফুদ্দিন খালেকসহ ১৫ আইন কর্মকর্তার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন আওয়ামী লীগ বিরোধী আইনজীবীরা। 

তারা এ ১৫ জনকে আওয়ামী ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করে আসছিলেন। তাদের আন্দোলনের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী প্রথম পদত্যাগ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App