×

জাতীয়

আজ নিহতদের স্মরণে ‘শহীদি মার্চ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৩ এএম

আজ নিহতদের স্মরণে ‘শহীদি মার্চ’

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ১ মাস পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘শহীদি মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ‘শহীদি মার্চ’ শুরু হবে। এরপর মিছিলটি নীলক্ষেত, নিউমার্কেট, কলাবাগান, মিরপুর রোড, মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

শহীদদের স্মরণে এই কর্মসূচির পাশাপাশি আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে সারাদেশে বিভাগীয় ও জেলা শহরগুলোতে সফর কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের ১ মাস পূর্তিতে আমরা শহীদদের স্মরণে 'শহীদি মার্চ' করছি। সারাদেশের ইউনিয়ন থেকে মহানগর পর্যন্ত, যেখানে যেখানে আমাদের শহীদ ভাইবোনেরা আছেন, যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন কিংবা হাত-পা-চোখ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি পালন করা হবে।

গত এক মাসে ছাত্র-জনতার গণ-আন্দোলনে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহিংসতার ফলে এই হতাহতের ঘটনা ঘটে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের চাপে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি সরকার ভেঙে দেন, যার মাধ্যমে আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর, ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সারাদেশে আরো ‍বেশকিছু কর্মসূচি পালনের পরিকল্পনা করেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

মির্জা ফখরুল ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

ফেনী সীমান্ত ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App