×

জাতীয়

‘লং মার্চ টু ঢাকা’ নিয়ে আজহারীর স্ট্যাটাস, যা লিখলেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ পিএম

‘লং মার্চ টু ঢাকা’ নিয়ে আজহারীর স্ট্যাটাস, যা লিখলেন

বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। ছবি: ফেসবুক

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্তি হলো আজ (বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর)। এই বিশেষ দিন উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবারো তরুণদের প্রশংসায় ভাসিয়েছে বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। এদিন দুপুর ১২টার দিকে ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে তিনি এ স্ট্যাটাস দেন।

পোস্টে আজহারী লেখেন, আগস্টের ছাত্র-জনতার আন্দোলন যখন দীর্ঘতর হচ্ছিল। এরসঙ্গে আন্দোলনে নিহতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে একদিন কমিয়ে নিয়ে আসে। আন্দোলনকারীদের এমন বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তে বেঁচে যায় অনেক প্রাণ। ঠিক এমন সময় সিদ্ধান্ত ছাত্র-জনতা থেকে সিদ্ধান্ত আসে ‘লং মার্চ টু ঢাকা’ একদিন কমিয়ে হবে কাল। আর এ সিদ্ধান্ত পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। এতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় অর্জিত হয়।

আরো পড়ুন: সেন্টমার্টিন যেতে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত হয়নি

আর এ বিষয়কে ইঙ্গিত করে আজহারী বলেন, সেদিন তারুণ্যের সেরা সিদ্ধান্ত ছিলো- ‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তিতে দিনটিকে স্মরণীয় করে রাখতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পৌনে ৪টায় মার্চটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু হয়। এর আগে বেলা ২টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টিএসসির দিকে আসতে থাকে। এ সময় তাদের গণঅভ্যুত্থান সম্পর্কিত বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App