×

জাতীয়

পরিত্যক্ত অবস্থায় তিনটি শর্টগান ও ৯৮ রাউন্ড কার্তুজ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পিএম

পরিত্যক্ত অবস্থায় তিনটি শর্টগান ও ৯৮ রাউন্ড কার্তুজ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে পরিত্যক্ত অবস্থায় তিনটি শর্টগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও একটি পুলিশ বেল্ট উদ্ধার করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানার বেড়িবাধঁ এলাকা থেকে এসব উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি শর্টগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও একটি পুলিশ বেল্ট উদ্ধার করেছে। 

আরো পড়ুন: শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

পরে এসব উদ্ধারকৃত মালামাল মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App