×

জাতীয়

ভন্ড পীর দেওয়ানবাগীর মাজারে হামলা ও অগ্নিসংযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পিএম

ভন্ড পীর দেওয়ানবাগীর মাজারে হামলা ও অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় দেওয়ানবাগ মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।  এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। তারা হলেন- শাহ নেওয়াজ (৬০), শিমুল (৩৬), ওসমান গনি (৭০) ও জাকির।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে একদল লোক দেওয়ানবাগ মাজারে প্রবেশ করে। প্রথমে সেখানে ভাঙচুর করে তারা। এসময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তাদেরকে মারধর করা হয়।

পরে বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। তাদের মারধরে ৪ ব্যক্তি আহত হন। পরে হামলাকারীরা চলে গেলে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

মদনপুর এলাকার বাসিন্দা মো. বাবলু বলেন, ভন্ড পীর দেওয়ানবাগীর ওপর অনেক আগে থেকেই এলাকাবাসী ক্ষিপ্ত। অনেক সময় এখানে তার ওরশ হতো। তখনো মানুষ এখানে হামলা করতো। এতে তাদের কার্যক্রম অনেকদিন বন্ধ ছিল। এদিন সকালে এলাকাবাসী একত্র হয়ে এই হামলা করে।

একই এলাকার সাইফুল ইসলাম বলেন, দেওয়ানবাগীর আস্তানা এখান থেকে উৎখাত করতে হবে। এই অভিশাপ না সরানো পর্যন্ত আমরা থামব না।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে দেওয়ানবাগীর আস্তানায় কে বা কারা হামলা করে আগুন ধরিয়ে দেয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেছি। এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App