×

জাতীয়

অবশেষে দিল্লির মাজারে দেখা মিলল শামীম ওসমানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ এএম

অবশেষে দিল্লির মাজারে দেখা মিলল শামীম ওসমানের

দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে শামীম ওসমান। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী নেতারা। তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি। তেমনি নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না এতদিন।

তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল আলোচনা। শেষ পর্যন্ত সন্ধান পাওয়া গেল নারায়ণগঞ্জের ব্যাপক সমালোচিত আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের। তিনি দেশে নন, আছেন ভারতের দিল্লিতে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে।

ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন বলে দাবি করেছেন। প্রমাণস্বরূপ শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবি তুলেন তিনি। ওই সময় নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্যের সঙ্গে তার পরিবারের সদস্যরাও ছিলেন। এ নিয়ে আকাশ হকের সঙ্গে যোগাযোগ করেছে একটি বেসরকারি টেলিভিশন। 

আরো পড়ুন: আদালতে যেমন আচরণ করলেন শাজাহান খান

ওই টেলিভিশনকে আকাশ হক বলেন, রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। তিনি আরো বলেন, প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন।

উল্লেখ্য, সবশেষ ৩ আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ ৪ আগস্ট মাঠে থাকার বিষয়ে সিন্ধান্ত নেয় আওয়ামী লীগ। ওই মিটিংয়ের পর আর দেখা যায়নি শামীম ওসমানকে। অবশেষে তার দেখা পাওয়া গেল দিল্লিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App