×

জাতীয়

গণভবনে জাদুঘর বানাতে কালকের মধ্যে কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম

গণভবনে জাদুঘর বানাতে কালকের মধ্যে কমিটি

ছবি: ভোরের কাগজ

গণভবনকে ছাত্রজনতার জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর বানানোর কাজ শিগগিরই শুরু হবে। এই জন্য আগামীকালের (৮ সেপ্টেম্বর) মধ্যে একটি কমিটি গঠন করা হবে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান গণভবন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা এসব তথ্য জানান।

আরো পড়ুন: সংসদ ভবন থেকে হারিয়েছে পলকের ২ অস্ত্র

এর আগে আজ সকালে জাদুঘর বানানোর কাজ শুরুর জন্য প্রাথমিকভাবে গণভবন পরিদর্শনে আসেন তারা। এ সময় উপদেষ্টারা বলেন, গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে। এ জন্যই প্রাথমিকভাবে আজ আমরা গণভবনের ভেতরের বিভিন্ন বিষয় দেখতে এসেছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়। জাদুঘরে রূপান্তরের পর সেটি জনগণের জন্য উন্মুক্ত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

রাতে একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল প্রকাশ, যেভাবে জানবেন

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৭০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App