×

জাতীয়

তৃতীয় দফায় হাসানুল হক ইনু রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ পিএম

তৃতীয় দফায় হাসানুল হক ইনু রিমান্ডে

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে লালবাগ থানার হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে তৃতীয় দফায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর লালবাগ থানার মামলায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এসময় বিএনপির আইনজীবীরা রিমান্ডের জোর দাবি জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন: রিমান্ড শেষে সাবেক মন্ত্রী শাজাহান খান কারাগারে

এর আগে গত ২৬ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।পরদিন তাকে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলার ৭ দিনের রিমান্ডে নেয়া হয়। পরে গত ৩ সেপ্টেম্বর ইনুকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় গুলিতে মো. সুজন নামে এক ট্রাকচালক নিহতের মামলায় তাকে দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে নেয়া হয়। 


এদিকে গত ২০ জুলাই ট্রাকচালক সুজনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গত ২২ আগস্ট বাদী হিসেবে মোহাম্মদপুর থানায় মামলা করেন নিহতের ভাই মো. রফিকুল ইসলাম। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৯ জনকে আসামি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App