×

জাতীয়

মেট্রোরেলের নতুন এমডি মোহাম্মদ আবদুর রউফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম

মেট্রোরেলের নতুন এমডি মোহাম্মদ আবদুর রউফ

মেট্রোরেলের নতুন এমডি মোহাম্মদ আবদুর রউফ। ছবি: সংগৃহীত

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিডেটের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে এম এ এন ছিদ্দিককে। সোমবার (৯ সেপ্টেম্বর) তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। নতুন এমডি হিসেবে চলতি দায়িত্ব দেয়া হয়েছে অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুর রউফকে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন এবং অফিস আদেশ জারি করেছে।

দায়িত্ব পাওয়া আবদুর রউফ ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দার্ন রুটের অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি এর আগে ডিএমটিসিএলের কোম্পানি সচিব ছিলেন। 

আরো পড়ুন: ঢাকাসহ ২৫ জেলায় নতুন ডিসি হলেন যারা

২০১২ সালে উত্তরা থেকে মিরপুর এবং ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল নির্মাণের প্রকল্প নেয়া হয়। এটি মেট্রোরেল লাইন-৬ নামে পরিচিত। ২০১৭ সালের ২৬ অক্টোবর এম এ এন ছিদ্দিককে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়। 

প্রথম পর্যায়ে ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করা হয়। গত ৪ নভেম্বর চালু হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। শুরুতে মতিঝিল পর্যন্ত এই মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে তা কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত করা হয়। বর্তমানে এই সম্প্রসারিত অংশের কাজ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, মানতে হবে ৩ শর্ত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App