×

জাতীয়

কর্মসূচি নিয়ে বার্তা দিলেন সারজিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫ এএম

কর্মসূচি নিয়ে বার্তা দিলেন সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। ছবি: সংগৃহীত

শিক্ষার্থী ও জনতার সঙ্গে মতবিনিময় কর্মসূচি শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এর ধারাবাহিকতায় মঙ্গলবারের (১০ সেপ্টেম্বর) কর্মসূচি সম্পর্কে জানালেন সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে সারজিস আলম জানান, নারায়ণগঞ্জের সংগ্রামী সহযোদ্ধাদের সঙ্গে আগামীকাল (মঙ্গলবার) সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ। তিনি সাক্ষাতের সময় ও স্থান উল্লেখ করে বলেন, বিকাল ৩টায় পৌর স্টেডিয়ামে দেখা হবে।

এর আগে রবিবার থেকে ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় শুরু করেন আন্দোলনের সমন্বয়কেরা। এই দিন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম এবং মুন্সিগঞ্জ সফর করেন সারজিস আলম।

এদিকে, সোমবার নরসিংদীতে ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা ও সমাবেশের আয়োজন করা হয়। তবে মতবিনিময় সভা ও সমাবেশ ছাড়াই ঢাকায় ফিরে আসেন সারজিস আলম। জানা গেছে, প্রোগ্রামের উদ্দেশে প্রথমে নরসিংদী ক্লাবে ওঠেন তিনি। সেখানে সমন্বয়কদের সঙ্গে আলোচনা করেন এবং ৩টি পৃথক গ্রুপ তৈরি হয়।

আরো পড়ুন: অবশেষে প্রকাশ করা হলো সালমান এফ রহমানের খেলাপি ঋণের পরিমাণ

এক গ্রুপ সাটিরপাড়া কে কে এম উচ্চ বিদ্যালয় মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেয়, অন্য গ্রুপ নরসিংদী সরকারি কলেজ মাঠে এবং তৃতীয় গ্রুপ পৌর ঈদগা মাঠে প্রোগ্রাম করার প্রস্তাব দেয়। একপর্যায়ে সমন্বয়কদের ৩ গ্রুপই সারজিস আলমকে ৩ স্থানে নিয়ে যেতে চায়, তবে তারা এক হতে না পারায় সারজিস আলম প্রোগ্রাম না করেই ঢাকা ফিরে আসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App