×

জাতীয়

সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি, ফেসবুক পোস্টে যা লিখলেন হাসনাত আব্দুল্লাহ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

সমন্বয়কদের নিরাপত্তা দিতে ডিসিদের চিঠি, ফেসবুক পোস্টে যা লিখলেন হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থী–জনতার সঙ্গে মতবিনিময় করতে বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সফরকালে তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে পুলিশ সদরদপ্তর।

রবিবার (৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে। এই বিষয়ে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

ওই নির্দেশনা পোস্ট করে তিনি লিখেছেন, আমরা কোনও রাষ্ট্রীয় সফরে আসিনি। আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে ছাত্র-জনতার কাছে এসেছি।

হাসনাত আরো লেখেন, একজন সাধারণ নাগরিক যেমন নিরাপত্তা পায়, আমরাও তেমন নিরাপত্তা চাই। এর বেশি নয়। এই নোটিশের বিষয়ে আমরা অবগত নই; কিংবা সরকারের কাছে আমরা এমন কিছু চাইনি।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App