×

জাতীয়

গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা শনিবার, ব্যয় ৫ কোটি টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ পিএম

গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা শনিবার, ব্যয় ৫ কোটি টাকা

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে আগামী ১৪ সেপ্টেম্বর একটি স্মরণসভার আয়োজন করছে অন্তর্বর্তী সরকার। এ স্মরণসভা আয়োজনে খরচ ধরা হয়েছে ৫ কোটি টাকা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

সভা শেষে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাপতি এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে সভা অনুষ্ঠিত হবে। ৫ কোটি টাকার বেশি খরচ হতে পারে। স্মরণসভা আয়োজন করতে কিছু ব্যয় সম্পৃক্ত থাকবে। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ ব্যয় করা হবে। বৈঠকে এ লক্ষ্যে একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়। আইসিটি মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করবে।

আরো পড়ুন: বাংলাদেশের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

বৈঠকে উপস্থাপিত প্রস্তাবনার সারসংক্ষেপে বলা হয়, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে সব শহীদের স্মরণে ১৪ সেপ্টেম্বর অথবা সুবিধাজনক সময়ে এক স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপদেষ্টা এ স্মরণসভা বাস্তবায়নের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। স্মরণসভা সম্পর্কিত সব কর্মকাণ্ড সুচারুভাবে বাস্তবায়নের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে। সময়-স্বল্পতার কারণে কর্মসূচি বাস্তবায়নের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে অভিজ্ঞ ও প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন এক বা একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া প্রয়োজন।

সরকার স্মরণসভায় শহীদদের পরিবারকে সম্মাননা দেবে। ‘বাংলা ব্লকেড’, ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘লংমার্চ টু ঢাকা’ ঘটনার ওপর উপস্থাপনা থাকবে। কারণ, শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে। 

বৈঠক শেষে দেশজুড়ে বিদ্যুতের লোডশেডিং নিয়েও অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, এলএনজি আমদানিসহ বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে যেসব প্রস্তাব আসছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া সার, কীটনাশকসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনকাটার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

যুবদল নেতা শাকের হত্যা, নারীসহ কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

থানায় রুমিন ফারহানা-ওসির তুমুল বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি অভিযোগ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App